ইমরান হোসেন (জেলা প্রতিনিধি)সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নে আস্থার আরেক নজির পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) আজ নোয়াপাড়া গ্রামের মনো রঞ্জন চাকমা-এর মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটি উদাহরণ সৃষ্টি করেছে।
বরকল জোনের জোন কমান্ডার পরিবারবর্গসহ আনুষ্ঠানিকভাবে এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে বিজিবি সদস্যরা চাকমা সম্প্রদায়ের রীতিনীতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাদের উপস্থিতি স্থানীয় জনগণের মাঝে আস্থা, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করে তোলে।
জোন কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি এলাকার মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বদা সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। পাশাপাশি স্থানীয় জনগণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি বিশ্বাস করে, পার্বত্য অঞ্চলে উন্নয়নকে টেকসই করতে জনগণ ও নিরাপত্তা বাহিনীর পারষ্পরিক সমন্বয়, আস্থা ও আন্তরিকতা অতীব গুরুত্বপূর্ণ। বরকল জোনের এই অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক বন্ধন এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা