ইমরান হোসেন(রাংগামাটি প্রতিনিধি)১২বিজিবি ছোট হরিনা জোনের অভিযানে দেশী-মদ সহ আটক একজন।
প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ ডিসেম্বর বুধবার ছোট হরিনা ব্যাটালিয়ন ১২ বিজিবির একটি টহল দল ভূষনছড়া ইউনিয়নের জারুলছড়ি গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে ৩০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী বাবর আলী (গ্রাম—এরাবুনিয়া, ভূষনছড়া ইউনিয়ন) কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বাহিনী বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা