মো: ছাম্মি আহমেদ আজমীর : "নিয়মিত হাঁটুন,সুস্থ থাকুন এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা পারের গড়ে ওঠা ভোরের পাখির ফিটনেস ক্লাব এর আয়োজনে ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন সংগঠন টি।
শনিবার (২৪ জানুয়ারি )সকাল ৮ টায় পুরাতন জেলখানা ঘাট থেকে ভোরের পাখির ফিটনেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সাবেক পৌর কাউন্সিলর ও সংগঠনের ইন্সট্রাক্টর মো: তাজ উদ্দিন এর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা টি প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতাগণ বলেন, ২০১৭ সালে যমুনা পারে পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেসব মো: তাজ উদ্দিন সেখ এর সার্বিক সহযোগিতায় ভোরের পাখির ফিটনেস ক্লাব আত্মপ্রকাশ করে। বর্তমানে তিনি আমাদের কে প্রশিক্ষক হিসেবে প্রতিদিন সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ব্যায়াম থেকে শুরু করে আমাদের সুস্থ থাকার জন্য সকল প্রকার প্রশিক্ষণ দিয়ে থাকেন। একসময় যার যার মত করে নদীর ধারে হাঁটা চলাফেরা করতো,এখন আমরা ভোরের পাখির ফিটনেস ক্লাবের মাধ্যমে সদস্য হয়ে একটি পরিবার বানাতে সক্ষম হয়েছি। বিভিন্ন জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে,বাঙালি সংস্কৃতিক ঐতিহ্য পহেলা বৈশাখ,পিঠাউৎসব,বনভোজন,অসহায়দের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ আমরা করে থাকি। আমাদের প্রধান পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজ সেসব হাজী মো:আব্দুস সাত্তার। বক্তৃতারা আরও বলেন,আজকে ভোরের পাখির ফিটনেস ক্লাবের ৭ ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রঙ্গিন জার্সি পড়ে নানা আয়োজনে মধ্যে শহরে শোভাযাত্রা,গানবাজনা,ও সকালের
নাস্তায় এক অন্যান্য স্থাপন করেছে ভোরের পাখি ফিটনেস ক্লাবের হাজী মো: আব্দুস সাত্তার। এটি একটি সামাজিক প্রতিষ্ঠান,আমাদের লক্ষ ভোরের পাখির ফিটনেস ক্লাবের মাধ্যমে সিরাজগঞ্জ শহরের মানুষ কে আহবান করতে চাই নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন। আমাদের সদস্য হয়ে নিজের শরীরের যত্ন নিন এবং অন্যকে উৎসাহিত করুন।
এসময় উপস্থিত ছিলেন,ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য,পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো:আব্দুস সাত্তার,সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য সাংবাদিক ফজলে খোদা লিটন,সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ,কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:স্বপন হোসেন,হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নোটারিয়ান নরেশ ভৌমিক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা