নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর দাবী সপ্তাহ উপলক্ষে আজ ২৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় ছোনগাছা বাজারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক নেতা আক্তার হোসেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার,শ্রমিক ফ্রন্ট নেতা আব্দুল কুদ্দুস,বাসদ নেতা এমদাদুল হক, আবু সামা,রাশেদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন,বিগত স্বৈরাচারী সরকারের পতনের পর মানুষ আশা করেছিলো দেশে শান্তি ফিরে আসবে বাজার নিয়ন্ত্রণ হবে,আইনের শাসন ফেরত আসবে কিন্তু মানুষ ৬ মাসে তেমন কোন পরিবর্তন দেখতে পারছে বরং দেশে চুরি ডাকাতি ছিনতাই নারী শিশু নির্যাতনের চিত্র দেখে মানুষ হতাশ এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো সহ সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার দাবী করেন এবং পাচার কৃত টাকা উদ্ধার, নারী শিশু নির্যাতন বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।সেই সংগে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দাবী করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা