বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গুলশানস্থ চেয়ারপার্সনের রাজনৈতিক কর্যালয়ে এ বৈঠক শুরু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটি ও বিএনপি চেয়ারপার্সন আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা