জুবায়ের আহমেদ সাব্বির, গোয়াইনঘাট:মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষার সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিছনাকান্দির বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদ্রেসায় শান্তিপূর্ণ ভাবে মেধাবৃত্তি পরিক্ষার সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সভাপতি জামাল আহমদ রাসেল
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ।
পাঠ্যবিষয় ভিত্তিক এ পরীক্ষায়
বিছনাকান্দি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়,কিন্ডারগার্টেন, ও হাইস্কুল অংশ গ্রহন করে, বৃত্তি পায়েছে মোট ২৮ জন ২০ জন ট্যালেন্ট বৃত্তি এবং ৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের পুরুষ্কার দাতা বৃহত্তর রুস্তমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ, তিনি তার বক্তব্যে বলেন "মেধাবী শিক্ষার্থীদের বাছাই ও শিক্ষার মানোন্নয়নে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে বলে মনে করছেন ও এই আয়োজন যেন প্রতি বছর আয়োজিত হয় তিনি এবারের মতো সেবা ফাউন্ডেশনের পাশে থাকবেন বলে যানিয়েছেন"। পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ,কেষ্ট, সার্টিফিকেট ও কলম বক্স বিতরন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হাসেম আর্মি ও বিশেষ অতিথি আবু হানিফ, আশরাফুল ইসলাম, শামসুল হুদা, মোসাইদ আলী সহ সকল উপদেষ্টাগন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের
সিনিয়র সহসভাপতি মাওলানা ফখরুল ইসলাম,
সহ সভাপতি সাবিদ ইবনে আবুল,
যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,
শিক্ষা সম্পাদক মাহমুদউল্লাহ মাসুম সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা