মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:সিলেট শহরের প্রাণকেন্দ্র শাহী ঈদগাহ এখন এক ব্যতিক্রমধর্মী বিকেলের গন্তব্য। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত জমে ওঠে এখানকার ফুটকার্ট বাজার।
বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ আসছেন এখানে। ছোট-বড় অসংখ্য স্টলে মিলছে পাস্ট ফুড ও ভেজালমুক্ত ঘরোয়া খাবার—চটপটি, ফুচকা, পাস্তাসহ নানা মুখরোচক আয়োজন।
বিশেষ করে তরুণ-তরুণীদের আড্ডা, পরিবার-পরিজন নিয়ে বের হওয়া মানুষদের জন্য এটি হয়ে উঠেছে এক জমজমাট মিলনমেলা। কেউ এসেছেন স্রেফ ঘুরতে, কেউবা এক কাপ কফির সাথে বৃষ্টির রোমান্স উপভোগে।
শুধু খাবারের স্বাদ নয়, এখানে জমে ওঠে সিলেটের জীবন্ত সন্ধ্যা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা