
মান্নান শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার- বীজ বিতরনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে(১৪ নভেম্বর শনিবার)সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১০,৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার- বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
প্রান্তিক কৃষকদের মাঝে সার- বীজ বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬৬( বেলকুচি- চৌহালী)৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এমপি,
এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম,পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক সহ উপজেলা বিএনপির সকাল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা