মান্নান শেখ, বেলকুচি সিরাজগঞ্জঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে!সিরাজগঞ্জের বেলকুচি পৌর চালা ৩ নং ওয়ার্ড বিএনপির সকাল অঙ্গ সংগঠনের উদ্যোগে চালা সাতরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে ১ ডিসেম্বর সোমবার বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,জেলা বিএনপির সদস্য হাজী আকছেদ আলী,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন।বেলকুচি পৌর বিএনপি-র সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,বেলকুচি মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি সাধারণ সম্পাদক ও বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া,বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম,বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাত,
বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য ইকবাল হোসেন আকাশ।বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির শাকিল,বেলকুচি পৌর ছাত্রদের আহবায়ক শাহরিয়ার সরকার সহ বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা