প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ১:৪৩ পি.এম
বেলকুচিতে রানা হত্যার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মান্নান শেখ বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামে রানা প্রামানিককে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জড়িতদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।
এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম-উল আলম, নিহতের ভাই রিনা প্রামানিক, মা ফিরোজা বেগম, স্ত্রী সনি খাতুন, ছেলে গোলাম রাব্বী প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে উপজেলার চর গোপালপুর মধ্য পাড়া এলাকায় সেচ পাম্পকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত হন রানা প্রমানিক (৪০)।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, নিহতের ঘটনায় মামলার পর নামধারি ৭ জন ও অজ্ঞাত ১ জনকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা
Copyright © 2026 দৈনিক যমুনা এক্সপ্রেস. All rights reserved.