মান্নান শেখ বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌর চালা কলেজ পাড়া নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে (২০ ডিসেম্বর)শুক্রবার রাত ৮ ঘটিকায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজ মাঠ চত্বরে।চালা কলেজ পাড়া যুবকদের আয়োজনে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপি`র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি`র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি), বিশিষ্ট সমাজসেবক শেখ আমান উল্লাহ আমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা