
মান্নান শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম মনি ও সহ-সভাপতি পদে সেরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে(গত ১৯ অক্টোবর সোমবার) সমিতির বিশেষ সাধারণ সভার মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে সমিতির নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও সমিতির নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল হক।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক এ-র সঞ্চালনায় নির্বাচন কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নব-নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মনিরুল ইসলাম মনি। তিনি বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম। তিনি বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১নং ব্লক থেকে আসমাউল শেখ, ৪ নং ব্লক থেকে আনছার আলী, ৫ নং ব্লক থেকে সীমা খাতুন এবং ৬ নং ব্লক থেকে রিতা বেগম। নির্বাচন কমিটির প্রকাশিত তালিকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা শাখার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ-সহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম) কে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া ও বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা