প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১:০১ পি.এম
বেলকুচি পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মান্নান শেখ বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ জুন) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেলকুচির সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বেলকুচি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর আলম প্রামাণিকসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা
Copyright © 2026 দৈনিক যমুনা এক্সপ্রেস. All rights reserved.