মান্নান শেখ,বেলকুচি-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মহিলা দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে(রবিবার ১২ অক্টোবর)বিকালে চালা মডেল কলেজ পাড়া বেলকুচি পৌর মহিলা দলের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন বেলকুচি পৌর মহিলা দলের সভানেত্রী শারমিন ইয়াসমিন নাসরিন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির শাকিল এ-র সঞ্চালনায় পৌর মহিলা দলের মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান (আলিম) এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম।জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক,
বেলকুচি পৌর বিএনপি-র সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সুলতান মাহমুদ।বেলকুচি উপজেলা মহিলা দলের নেত্রী ফ্লোরা ইকবাল।
পৌর মহিলা দলের নেত্রী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুকসানা জাহান ইতি সহ বেলকুচি উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা