
মো: আজাদ খান,চিতলমারিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী ৫নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো: ইয়াসিন ফকির বলেন' দীর্ঘদিনের অবহেলিত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব।”
এদিকে স্থানীয় ভোটাররা জানান, তারা এমন একজন চেয়ারম্যান চান, যিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা বাড়ছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে কে চেয়ারম্যান নির্বাচিত হন, সেদিকেই এখন সবার দৃষ্টি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা