
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ এর উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কাজিপুর, সিরাজগঞ্জ এ ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাবৃন্দের অংশ গ্রহণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখ রবিবার সকাল ১১ ঘটিকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী রেজা রাব্বী, বিভিএমএস, সম্মানিত জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ।
সভাপতিত্ব করেন জনাব নুসরাত জাহান তিথি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কাজিপুর, সিরাজগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ পেস্তা মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কাজিপুর, সিরাজগঞ্জ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার,সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ এবং জীববৈচিত্র সংরক্ষণে বৃক্ষরোপণ তথা সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন যে, সিরাজগঞ্জ জেলার সকল উপজেলায় এই কার্যক্রম জোরদার করা হয়েছে এবং একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা