সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ)"যুবদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১২ আগস্ট) উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ভালুকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান। আলোচনা সভায় বক্তারা যুব সমাজের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, যুব সমাজকে দেশের টেকসই উন্নয়নে সম্পৃক্ত করতে সবুজ দক্ষতার গুরুত্ব অপরিসীম।
এছাড়াও, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা