
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই'শ শত বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাসের সহধর্মিণী স্বর্গীয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা,ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বর্গীয়া মীনা বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় মীনা বিশ্বাসের স্মৃতিচারণ করে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,আমার সহধর্মিনী স্বর্গীয়া মীনা বিশ্বাস ছিলেন অত্যন্ত স্নেহশীল, ধর্মপ্রাণ,মানবিক ও পরোপকারী একজন নারী।পরিবারের প্রতি তাঁর ভালোবাসা ও সবার প্রতি আন্তরিক আচরণ আজও আমাদের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। তাঁর চলে যাওয়ার সাত বছর পেরিয়ে গেলেও তাঁর রেখে যাওয়া স্মৃতি ও ভালোবাসা আমাদের কাছে আজও অমলিন।তিনি আরও বলেন,প্রিয় মানুষকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে তাঁর সুন্দর জীবন মানবিক গুণাবলি ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনা করি।
উল্লেখ্য, স্বর্গীয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা