উত্তরবঙ্গের জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’-এর ২০২৭-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা বোট ক্লাবে আয়োজিত এ সভায় সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির অর্ধশতাধিক সদস্য অংশ নেন। সভায় সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা, পারস্পরিক পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
২০২৭-২০২৮ সালের এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাব্বত হোসেন।
উল্লেখ্য,সংগঠনটির সাবেক আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জান্নাতুল হক শাপলা, সাবেক সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ, সাবেক উপদেষ্টা আনিছুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা