
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে সোনাই নদীর তীরবর্তী মাছ বাজারের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দেখা যায়, বাজারের সোনাই নদীর তীরবর্তী সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্গন্ধের কারণে বাজারে চলাচল ও ব্যবসা পরিচালনায়ও ভোগান্তি হচ্ছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ময়লা-আবর্জনা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এগুলো পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি কারণ হতে পারে। পাশাপাশি জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে। বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ও সোনাই নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা