মোঃ আমজাদ হোসেনঃবিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা (উত্তর)
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের কিডনি জটিলতায় আক্রান্ত মোঃ মোস্তফার পাশে দাঁড়িয়েছে বাঙ্গুরী মানবসেবা সংগঠন। আজ (শুক্রবার ) দুপুরে সংগঠনের পক্ষ থেকে তাকে ২৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী কাজী আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম শামীম ভূইয়া ও মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, নির্বাহী সদস্য সুলতান, আলামিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন মোঃ মোস্তফা। নিয়মিত ডায়ালিসিস ছাড়া তার জীবন চলতে পারে না। এ ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তার পরিবার চরম অর্থকষ্টে ভুগছে।
বাঙ্গুরী মানবসেবা সংগঠনের এই আর্থিক সহযোগিতা নিঃসন্দেহে মোস্তফার চিকিৎসা চালিয়ে যেতে বড় সহায়তা হিসেবে কাজ করবে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা চালিয়ে যাবেন।
পরে বিকেলে একই গ্রামের হুসনউদ্দির বাড়ির মোঃ হুমায়ুন এর ছেলে আলমগীর এর ভাঙা পা এর চিকিৎসার ( ওষুধ ক্রয় ) জন্য ৪০০০ টাকা উপহার প্রদান করা হয়)।
মানবতার বার্তা
“জীবন বাঁচানোই মানবতার সর্বোচ্চ দান।”
আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট্ট সহযোগিতা হয়তো কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা