ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশন উদ্যোগে এই ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানুষের প্রতি ভালোবাসা,দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।অর্থের অভাবে কোনো মানুষ যেনো চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেটিই আমাদের প্রত্যাশা।একজন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পারলে তার পরিবারেও আনন্দের আলো ফিরে আসে।আমরা চাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসুন।ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো:রহুল আমিন,উপদেষ্টা নাঈম মাহমুদ সৈকত, সদস্য আল নোমান শাহবাজ,সদস্য আহমেদ সোহাগ,মো: আশরাফুল ইসলাম,মো:রাকিবুল ইসলাম,বাপ্পি সরকার,মো:হাফিজুল ইসলাম।
উল্লেখ্য:সিরাজগঞ্জ পৌর এলাকায় শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক মানুষ কে চশমা,ওষুধ সহ ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা