
মো: আজাদ খান, চিতলমারীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনে চিতলমারী ৫নং সদর ইউনিয়নাধীন ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি? নির্বাচনী এই ডামাডোলের মধ্যেই সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ আর চাহিদার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চিতলমারী সদর ইউনিয়নাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আফতাব। দেশপ্রেম ও শৃঙ্খলার বার্তা নিয়ে আলোচনায় এখন তিনি শীর্ষে।
সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। জনগনের অধিকার আদায়ের ক্ষেত্রে সম্মুখ সারিতে দেখা যাচ্ছে তাঁকে। দলীয় পরিচয়ের বাইরেও শিক্ষিত, মার্জিত ও দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। আর এ কারণেই সাধারণ মানুষ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তাঁকেই নিজেদের প্রতিনিধি হিসেবে দেখতে চাইছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মো: আফতাব আদর্শের প্রশ্নে বরাবরই আপসহীন। তিনি কখনোও লক্ষ্যভ্রষ্ট হননি। নিজের নীতি থেকে একচুলও সরে না দাঁড়ানোয় সাধারণ মানুষের মনে তাঁর প্রতি গভীর আস্থার জন্ম নিয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে চিতলমারী ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে মো: আফতাবের মতো একজন শিক্ষিত, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির জনপ্রতিনিধি পাওয়া সময়ের দাবি বলে মনে করেন সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটারদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনই আগামী নির্বাচনে তাঁর সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের প্রত্যাশা আগামী দিনে সাধারণ মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা