ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় কোতয়ালী থানাধীন বিভিন্ন পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্য কোতয়ালী থানায় ব্রিফিং করেন জেলা পুলিশের পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত অফিসার ও ফোর্সদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গা পূজার মহা ষষ্ঠী উপলক্ষে যশোর কোতয়ালী মডেল থানাধীন রেল রোডে অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের পূজা মন্ডপ, চাচড়া বাজার সংলগ্ন ইসকন মন্দির পূজা মন্ডপ ও বেজপাড়া বালুর মাঠ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের কমিটির সদস্যদের সাথে পূজা সংক্রান্ত আলোচনা করেন। পূজা মন্ডপের সুবিধা- অসুবিধা সংক্রান্তে খোঁজ খবর নেন।
পরবর্তীতে বিকাল ৫ টার দিকে লাল দিঘির পাড়ে পূজা উদযাপন পরিষদের ব্যানারে শারদ সম্প্রীতি শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রা লালদিঘি পাড় দিয়ে সোনালী ব্যাংক মোড় প্রদক্ষিণ করে কোতোয়ালি থানা মোড় হয়ে লালদিঘি পাড়ে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ধর্মবর্ণ নির্বিশেষে উপস্থিত সুধীজন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা