ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় ঝিকরগাছায় জামায়াতের শোকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (সোমবার) বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই শোকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধৈর্য্য ধারণ করে আমদের কাজ করতে হবে যাতে আগামী নির্বাচনে আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করতে হবে তিনি আরো বলেন, আমরা কোনো পক্ষের সাথে সংঘাতে যাবো না সে বিষয়ে খেয়াল রাখবেন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুববিভাগ সভাপতি মো: আবিদুর রহমান,পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, বাঁকড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল খালেক,নাভরণ ইউনিয়ন আমীর আসাদুজ্জামান,মাওলানা ইমদাদুল হক,নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক সহ স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমীর -সেক্রেটারি, শিবির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা