
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু। পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোফাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও
পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি।
এ সময় প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা