মোঃইমরান হোসেন (জেলা প্রতিনিধি) রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায়,সিএনজির সাথে ধাক্কা লেগে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার বেলা সোয়া ১২টার সময় রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন পেট্টোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম খোরশেদুল আলম জনি(৩৮)।তিনি রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার হাজী জহির আহাম্মদ সওদাগরের একমাত্র পুত্র। ব্যক্তিগত জীবনে জনি এক স্ত্রী দুই সন্তানের জনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২ টার সময় তবলছড়ির নিজ বাসা থেকে মোটর সাইকেল নিয়ে লেখারস পাবলিক স্কুল এন্ড কলেজের নিজ সন্তানকে আনতে যাওয়ার সময়। পুরাতন বাসস্টেশন এলাকা পার হওয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা মালবাহি ট্রাকের চাকার মধ্যখানে চাপা পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতের তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা