মোঃইমরান হোসেন (জেলা প্রতিনিধি) আজ ০৫ অক্টোবর ২০২৫ দুপুর ২টা ৩০ মিনিটে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
জনাব রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি সদর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধী জনাব ফাহিম (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানিকছড়ি মুখ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা