মোঃ ইমরান হোসেন (জেলা প্রতিনিধি)রাঙামাটির বরকল উপজেলার ঠেগামুখ স্থলবন্দরসহ, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী তিনটি স্থলবন্দরকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অপর একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
২৮শে আগস্ট বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থলবন্দর সংক্রান্ত এসব সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
স্থলবন্দরগুলো নিয়ে একটি ক্যাবিনেট কমিটি কাজ করেছে।বাংলাদেশে অনেক স্থলবন্দর আছে, সেখানে কোনো ট্রানজিট এর কার্যক্রম নেই,উল্লেখ করে মি. আলম বলেন, "যেগুলোতে আসলে কোনো কাজে আসছে না
তিনি আরো বলেন, "কর্মকর্তাদের অতিরিক্ত ব্যয়,ও পদায়ন করতে হয়, পরিচালনায় অনেক অর্থ অপচয় করতে হয়। কিন্তু কোনো কাজে আসে না। সেসব স্থলবন্দরই বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা