নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অবস্থিত হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়, লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবু বক্কর সিদ্দিক (রা.) সুন্নীয়া মাদ্রাসার সংযোগ চলাচলের বন্দারাজা সড়ক সংস্কার ও পুন:নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাছান,লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর হাসান,সদস্য সেকান্দর হোসেন,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সিরাজ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্দারাজা এ সড়কের প্রায় আধা কিলোমিটার উপরে সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে।এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত করে। সড়ক দিয়ে গাড়ি চলাচল দূরে থাক পায়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল,বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী -সহ সাধারণ জনগণ,রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে।
বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে চলাচল একেবারেই কঠিন হয়ে পড়ে।এবার সড়কটি সংস্কারের দাবিসহ পুন: নির্মাণের দাবী জানান এলাকাবাসীসহ ভুক্তভোগীরা।
সড়কটি সংস্কার করেনি বলে অভিযোগ করে রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাছান বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের কথা বললে ও এ সড়কে কোন উন্নয়ন হয়নি। সাবেক রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস চেয়ারম্যান এর এলাকার হওয়ায় এ সড়কের সংস্কার হয়নি বলে দাবি করেন তিনি। বর্তমানে গাড়িসহ পায়ে হাঁটাও কষ্টকর। রিকশাযাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে।
স্থানীয় বাসিন্দা রবিউল হাসান আরো বলেন, বহুবার ইউপি সদস্যদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান। তাই এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে সড়কটি সংস্কারের দাবী জানান।-
প্রতিনিধি- সৈয়দ মোঃ ইমরান হোসেন - রাংগুনিয়া
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা