মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লাঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) “শাপলা কলি” প্রতীক বরাদ্দ পাওয়া এবং রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ায় দেবিদ্বারে এক বিশাল আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শত শত মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও সিএনজির সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল ১১টার দিকে গাড়িগুলো একের পর এক জড়ো হয়ে এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দেয়।
দুপুর ১২টার সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের শাপলা কলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জনাব হাসনাত আবদুল্লাহ-কে সঙ্গে নিয়ে জাফরগঞ্জ থেকে দেবিদ্বারের উদ্দেশে এক বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়।
শোডাউনের পুরো পথজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখেন এই বিশাল শাপলা কলি মিছিল।
এমন একটি শোডাউন দেবিদ্বার বাসীকে চমক করে দেন এনসিপি'র দক্ষিণ অঞ্চলে মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,,, এমন আয়োজনে সুষ্ঠ সুন্দর হয়েছে, এতে দেখা যায় নেতাকর্মীদের মাঝেও প্রশান্তির ছাপ।।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকে, যদিও কিছু স্থানে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবেই মিছিলটি দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আজঘর আলী বালিকা বিদ্যালয় ঘুরে পুনরায় একই স্থানে এসে সমাপ্তি ঘটে।
নারী-পুরুষসহ হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো দেবিদ্বার উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “শাপলা কলি” প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া, একই দিনে জনাব হাসনাত আবদুল্লাহ উপজেলার আব্দুল্লাহপুর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যেখানে তিনি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা