রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,বুধবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারস্থ ৩নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের মতিন শেখের ছেলে আশরাফ শেখ (৫২) এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি একই গ্রামের আফছার শেখের ছেলে রাব্বী শেখ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা