রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কিটনাশক দোকানের ইটের দেয়াল কেটে প্রায় সাড়ে ৩লাখ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
দোকান মালিক লোহাচুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে বেলায়েত খন্দকার বলেন,সিনজেনটা কোম্পানীর খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে ব্যবসা করে আসছি। শনিবার সারা দিন ব্যবসার কাজ শেষ করে তালা দিয়ে বাড়ীতে যাই। রোববার সকালে দোকান খুলে দেখি চোরেরা দোকানের পিছনে ইটের দেয়াল কেটে প্রায় ৩লাখ ৩৮হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান এই ব্যবসায়ী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে রোববার সকালে নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করেছি। এঘটনায় ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। এছাড়া বিষয়টি ক্ষতিয়ে দেখে জরিতদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা