
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরকিাঘাতে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকার একটু অদুরে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানাপুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ছুরকিাঘাতে আহতরা হলেন,রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজ কিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা (৪০)।
আহত অসীম চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রায়হান (৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু অদুরে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতন্ডায় জরিয়ে পরে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু পর আবারো ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জরায়। এক পর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং আমার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
ঘটনার খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আস্বাস দিলে পরিস্থিতী শান্ত হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা