রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বিএনপির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জামায়াত মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাছ,সেক্রেটারি শামীম হোসেন,জামায়াতে ইসলাম মনোনীত কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা