রাসেল হোসাইন,নারায়ণগঞ্জ জেল প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় লক্ষী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তিনি নোয়াগাঁও ইউনিয়নের ১টি, জামপুর ইউনিয়নের ২টি এবং সনমান্দী ইউনিয়নের ২টি—মোট ৫টি পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে এবং কাজ করছে। আমরা চাই, প্রত্যেক ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে ও আনন্দে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা ও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে।
পূজা মণ্ডপে উপস্থিত স্থানীয় পূজারি ও সাধারণ মানুষ বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং তাদের আন্তরিকতার প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা