মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : আগামী শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ, গাছ-পালার ডালপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ না থাকার এলাকা গুলো হলো—
কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকা। এছাড়া কাজী জালালউদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানিয়া জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এলাকা ও আশপাশের গ্রাহকরা এই সময়ে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা