ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবির এর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল পূর্বক পৌর সদরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিক্ষোভ মিছিল ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবির এর সভাপতি ইসা মাহমুদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রশিবির এর সভাপতি ইসমাঈল হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা চারকোটি ছাত্রদের অধিকার বানচাল করতে চায় তারা বাকি চৌদ্দ কোটি জনগণের অধিকার কি ভাবে বজায় রাখবে। "তারা ছাত্রদের অধিকার আদায় হোক এটা চায় না এজন্য তারা নির্বাচন কমিশনে গিয়েছে ,শাকসু নির্বাচন বন্ধ করতে। তিনি আরো বলেন, জুলাইে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে তাদের অধিকার যেন ক্ষর্ব না হয়। এ জন্য আগামীদিনে ছাত্রদের ন্যায্য অধিকার কি ভাবে আদায় করতে হয় ছাত্ররা তা জানে, প্রয়োজনে ছাত্র - জনতা তাদের নায্য অধিকার আদায় করার জন্য আবার ও বুকের তাজা রক্ত দিবে। আজকের বিক্ষোভ মিছিল থেকে তত্বাবধায়ক সরকারকে বলতে চাই অনতিবিলম্বে শাকসু সহ সকল বিশ্বিবদ্যালয়ের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
ঝিকরগাছা আদর্শ শাখা ছাত্রশিবির এর সেক্রেটারি মেহেদী হাসান এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো : আবিদুর রহমান, যশোর শহর ছাত্রশিবির এর অফিস সম্পাদক তৌহিদ হাসান।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিম ছাত্রশিবির এর দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম, সহকারী দাওয়াহ সম্পাদক মাজহারুল ইসলাম, ঝিকরগাছা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু জাফর, পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমান, গাজীরদরগাহ শাখা ছাত্রশিবিরের সভাপতি কাইস মাহমুদ, রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি ও সেক্রেটারি বৃন্দ এবং ছাত্র- জনতা।
বিক্ষোভ মিছিলে শাকসু নির্বাচন চাই, দিল্লি না, ঢাকা দালালি না আজাদি এ স্লোগানটি মুখরিত হয়ে ওঠে। এসবে শিবিরের হাজার হাজার কর্মীদের উপস্থিত দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা