
শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আজ ১৯ অক্টোবর (সোমবার) মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, বাগেরহাট (রামপাল -মোংলা) ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম (এমপি)।
সোমবার বেলা ১১ টার সময় মোংলা উপজেলার ১ নং চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কানাইনগর সার্বজনীন মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান,
মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রুস্তম আলী, পরিবেশ কর্মী মোঃ নুর আলম শেখ প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধর্ম যার যার-দেশ সবার, আমাদের সবার স্বাধীন দেশে স্বাধীন মতো চলার অধিকার আছে, তবে আমরা কোন অপরাধমূলক কর্মকাণ্ড যেনো না করি সেদিকে ও খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকবো এবং সবাই একত্রিত হয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো।
সেখানকার পূজা মন্ডপ পরিদর্শন শেষে মোংলার আরো বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি। #
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা