মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি : একটি দল নানারকম চক্রান্ত করছে। শুধু ভোট দিলে হবে না, ভোট পাহারা দেওয়ার কথা বললেন বিএনপির সহ পরিবার ও কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।
আজ (০৯ নভেম্বর) রবিবার সন্ধ্যার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক জনসভায় আসন্ন সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে বলেন, নির্বাচিত হলে সাভারকে সন্ত্রাস, মাদকমুক্ত করার পাশাপাশি বিগত সময় যে দখলবাজী তা উদ্ধারে সকলকে সাথে নিয়ে শান্তির সাভার গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু। এ সময় নির্বাচনী আমেজে ধানের শীষে ভোট চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে পরে সমাবেশস্থল।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা