মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে বটতলা মোড়ে মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্বর্নালী জোয়ার্দার রিয়ার উদ্যোগে স্যালাইন, শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সীমা জোয়ারদার, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনিয়া মোর্শেদসহ অন্যরা।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাগুরার শ্রীপুরে তীব্র দাবদাহে সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে পরেছে। গত তিনদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে নিউমোনিয়া, ডায়েরিয়া, জ্বর ও সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়েসী মানুষ। তার এ উদ্যোগে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। দিনব্যাপী ৫ শতাধিক পথচারীকে এ সেবা প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা