
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির মধ্যে দিয়ে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভক্ষণ হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরে নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভক্ষন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রী শ্রী যুগল কিশোর মন্দির কমিটির সভাপতি শশধর সরকার,সাধারণ সম্পাদক এডভোকেট বিষ্ণুপদ সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দরা এসময় বলেন,ছাদ ঢালাইয়ের এই শুভক্ষণ শুধু একটি নির্মাণকাজের অগ্রগতি নয় বরং ভক্তদের ধর্মীয় অনুভূতি,বিশ্বাস ও ঐক্যের এক আনন্দঘন মাইলফলক। প্রতিটি ধাপে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের শ্রম,ত্যাগ,সহযোগিতা ও আন্তরিক প্রার্থনা।আমরা বিশ্বাস করি শ্রী শ্রী যুগল কিশোরের কৃপায় মন্দিরের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য: মন্দিরের এই নির্মাণকাজকে ঘিরে ভক্ত,সেবায়েত ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ। দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে সবার সম্মিলিত সহযোগিতা আন্তরিকতা ও ভালোবাসায় এগিয়ে চলছে মন্দিরের নির্মাণ কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা