মান্নান শেখ বেলকুচি,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর শনিবার) বিকালে দৌলতপুর ইউনিয়নের পেস্তক খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পীর সাহেব চরমোনাই মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনার সবাইকে পরীক্ষা করেছেন একটিবারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না, আমাকে যুক্ত করলে বেলকুচিতে আনা হবে বিভিন্ন মিলকারখানা করা হবে বেলকুচি চৌহালী উন্নয়নের লক্ষ্যে হাত পাখা মার্কায় সবাই একটি করে ভোট দিবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন এ-র সভাপতিত্বে কর্মী সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীদুল ইসলাম আমিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, সহ-সভাপতি এম. এম. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, হাজী মুহাম্মাদ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মাদ আব্দুর রহিম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল বারেক।
বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত কর্মীদের মাঝে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা