শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা (উত্তর)সাভার প্রতিনিধি :
সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গেল কয়েক মাসে পরিত্যক্ত এ সেন্টারের ভেতর থেকে পৃথক সময় এক নারীসহ তিন জনের মরদেহ পাওয়া গেল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে এ তথ্য নিশ্চিত করেন সাভার থানার পরিদর্শক (ওসি) আরমান আলী।
পুলিশ জানায়, বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোন দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে কয়েকদিন আগে লাশটি অন্য কোথাও হত্যা শেষে এখানে এনে ফেলে রাখতে পারে খুনিরা।
নিহতের পড়নে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পড়া ছিল। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা