মোঃ শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা উত্তর (সাভার) প্রতিনিধি :সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট।
আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে সাভার পৌর এলাকার ছোটবলিমেহেরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহীদ মিয়া ও লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একশত পিস ইয়াবা ট্যাবলেট। তাদের নামে সাভার থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানায় ডিবি।
জানা যায়, জজ মিয়ার ছেলে শহিদুল ও দেরু মিস্ত্রির ছেলে লিটন পৌর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল । পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা