শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা উত্তর(সাভার)প্রতিনিধি :
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন তারা। এতে নিহতের পরিবার পরিজন ও কয়েক'শো এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ শে অক্টোবর রাত নয়টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন। এ ঘটনায় ২৩ শে অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
কৃষক আবু সাঈদকে হত্যার চারদিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেজন্য আজ আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমপি, মন্ত্রী বা সরকারি কোন বড় কর্মকর্তার সাথে এমন কোন ঘটনা ঘটলে তখন মুহূর্তের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয় কিন্তু আমরা যারা সাধারন জনগণ আছি আমাদের কেউ এভাবে মারলে বা হত্যা করলে তখন আসামিদের গ্রেফতার করতে এত কালক্ষেপণ হয় কেন, এমন প্রশ্নের জবাব চাই প্রশাসনের কাছে। তারা আরো বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করতে পারলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার হুমকি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা