মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পোঁছান।
এর আগে বিকেল ৫টার দিকে তারেক রহমানের পিতা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করব জিয়ারত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি'র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে সেখান থেকে বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের বাঁধভাঙ্গা উচ্ছাস। সেই সাথে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোন ক্লান্তি বোধ করেনি তাদের। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্মৃতিসৌধের নিয়ম অনুযায়ী স্মৃতিসৌধের বেদিতে সূর্যাস্তের আগে পুষ্পস্তবক অর্পণ করতে হয়। সেজন্য বিকেল ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই জাতীয় স্মৃতিসৌধের বেদিতে তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন প্রমুখ।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান গণসংবর্ধনা স্থল পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে লাখো নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন, কেউবা আসেন দলের প্রতি ও তারেক রহমানকে ভালবেসে।
তারেক রহমান রাত দশটা দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানের বাসায় পৌঁছান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা