শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর(সাভার) প্রতিনিধিঃ
সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর শিক্ষার্থী (২৫) ধর্ষণের প্রধান আসামি সোহেল রোজারিও (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার ভোর রাতে গাজিপুর জেলার কালিগঞ্জ থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে গাজিপুরের কালিগঞ্জ থানায় অভিযান চালায় ডিবি। সেখানে নাগরীবাজার এলাকা হতে অভিযুক্ত ধর্ষক সোহেল রোজারিও কে গ্রেফতার করা হয়। সোহেল সাভারের কমলাপুরের গোয়ালীপাড়া এলাকার সন্তোষ রোজারিওর ছেলে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল গ্রেফতার করা হয় মিঠু বিশ্বাস নামে তার আরও এক সহযোগিকে।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের কমলাপুর এলাকায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী। পরে ১৬ অক্টোবর জোরপূর্বক ধর্ষণ করায় সোহেল রোজারিও এবং সহযোগি হিসেবে মিঠু বিশ্বাস ও বিপ্লব নামের তিনজনকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। সে মামলায় সহযোগি মিঠুকে গতকাল ও আজ প্রধান আসামি সোহেল কে গ্রেফতার করা হলো।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আরাফাতুল ইসলাম জানান,সহযোগিকে মিঠু কে রিমান্ডে আনা হয়েছে। ধর্ষক সোহেল প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। অন্য আসামী বিপ্লবকেও দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা