শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ সহস্রাধিক ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠায় বলে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) সকাল সাড়ে ছয়টার দিকে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকায় নন্দখালিতে অভিযান চালিয়ে তমিজ উদ্দিনের ছেলে রবিন (২১) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা ৭শত ট্যাপেন্টাডল ট্যাবলেট। ব্যাথানাশক এ ঔষুধটি ইয়াবার বিকল্প হিসেবে বিক্রি ও ব্যবহার করছে মাদক কারবারি এবং মাদকসেবীরা। সে ওই এলাকায় নিলয়ের বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
অপরদিকে গতকাল জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি থেকে ইদ্রিস শেখের ছেলে আব্দুল কাদির রাশেদ (৪৭) কে ৩শ ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা সাভারের বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে বলেও জানান তিনি ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) জালাল উদ্দিন বলেন, আজ দুপুরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার দেখিয়ে থানা পুলিশে হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে পাঠান ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা