শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা উত্তর (সাভার) প্রতিনিধিঃ ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ৯০০ (নয়শত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ০৮ অক্টোবর বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় ঢাকা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাভার মডেল থানাধীন সাভার বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকা থেকে মোঃ মনির খাঁ ও শ্যামলী খাতুনকে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মনির খাঁ (৩৮), পিতা-মৃত হবি খাঁ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-বক্তারপুর তিন রাস্তার মোড়, ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা ও আসামী শ্যামলী খাতুন (৩২), স্বামী-মনির খা, পিতা-মৃত ফজর আলী, মাতা-পারভীন বেগম, সাং-বক্তারপুর (তিন রাস্তার মোড়) ১ নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা